মহালছড়িতে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই নেতা আটক

মহালছড়িতে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই নেতা আটক

মহালছড়িতে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই নেতা আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের মাইসছড়ি ইউনিয়ন শাখার দুই নেতাকে আটক করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার মাইসছড়ি ইউনিয়নের মানিকছড়ি মুসলিম পাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয় বলে মামলা-সংক্রান্ত এজাহার সূত্রে জানা গেছে।

আটক ব্যক্তিরা হলেন মাইসছড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. বদিউজ্জামান এবং একই কমিটির যুগ্ম সম্পাদক মো. আব্দুল হালিম। বদিউজ্জামান ওই এলাকার মো. বিলাল হোসেনের ছেলে এবং আব্দুল হালিম মো. আব্দুল লতিফের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানের অংশ হিসেবে তাঁদের আটক করা হয়েছে। বর্তমানে তাঁদের বিষয়ে থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিষয়ে যথাযথ তদন্ত শেষে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *