মানিকছড়িতে মন্দির থেকে পাঁচ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার ও পূজার সামগ্রী চুরি

মানিকছড়িতে মন্দির থেকে পাঁচ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার ও পূজার সামগ্রী চুরি

মানিকছড়িতে মন্দির থেকে পাঁচ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার ও পূজার সামগ্রী চুরি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির মানিকছড়িতে একটি মন্দির থেকে পাঁচ লক্ষাধিক টাকা মূল্যের স্বর্ণালংকার, রৌপ্য সামগ্রী ও পূজার বিভিন্ন উপকরণ চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার তিনটহরী ইউনিয়নের বড়ডলু হিন্দুপাড়ায় অবস্থিত বাসুদেব স্বরূপ গীতা আশ্রম মন্দিরে এ চুরির ঘটনা ঘটে।

মন্দির পরিচালনা কমিটির তথ্যমতে, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে বিভিন্ন প্রতিমার ব্যবহৃত স্বর্ণের আংটি, ব্রেসলেট, লকেট, গলার সেট, চেইন, চুড়ি ও মাথার তাজসহ মূল্যবান অলংকার নিয়ে যায়। এ ছাড়া রুপার আংটি, পিতল ও কাঁসার তৈরি প্রতিমা এবং পূজার বিভিন্ন সামগ্রীও চুরি হয়েছে। সব মিলিয়ে চুরি যাওয়া সামগ্রীর আনুমানিক মূল্য পাঁচ লক্ষাধিক টাকা বলে দাবি করেছে মন্দির পরিচালনা কমিটি।

ঘটনার খবর পেয়ে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ খান চৌধুরী মন্দিরটি পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দির পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

মন্দির থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও পূজার সামগ্রী চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *