পেকুয়ায় দেশীয় এলজি ও তিন রাউন্ড তাজা কার্তুজসহ যুবক গ্রেপ্তার
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের পেকুয়ায় দেশীয় তৈরি একটি এলজি ও তিন রাউন্ড তাজা কার্তুজসহ জিয়াউদ্দিন ওরফে হানিফ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁর নিজ বসতঘর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জিয়াউদ্দিন ওরফে হানিফ পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝিরঘেনা এলাকার আবুল বশর ও রেহেনা বেগমের ছেলে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই যুবকের বসতঘরে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি ও তিনটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
পেকুয়া থানার ওসি মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও কার্তুজসহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।