খাগড়াছড়িতে আড়াই কোটি টাকায় নির্মিত ইংলিশ ভয়েস স্কুল ভবন উদ্বোধন

খাগড়াছড়িতে আড়াই কোটি টাকায় নির্মিত ইংলিশ ভয়েস স্কুল ভবন উদ্বোধন

খাগড়াছড়িতে আড়াই কোটি টাকায় নির্মিত ইংলিশ ভয়েস স্কুল ভবন উদ্বোধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ি জেলা সদরে পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ইংলিশ ভয়েস স্কুলের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলা সদরের বটতলী সড়কের টিটিসি এলাকায় নির্মিত বিদ্যালয় ভবনটির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু, এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত নতুন ভবনটি শিক্ষার্থীদের জন্য আরও উন্নত, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ইংরেজি ভাষা শিক্ষার প্রসার এবং মানসম্মত শিক্ষার সুযোগ সম্প্রসারণে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *