সৌদি আরবে পাহাড়ি সড়কে দুর্ঘটনায় খাগড়াছড়ির যুবকসহ দুই বাংলাদেশি নিহত

সৌদি আরবে পাহাড়ি সড়কে দুর্ঘটনায় খাগড়াছড়ির যুবকসহ দুই বাংলাদেশি নিহত

সৌদি আরবে পাহাড়ি সড়কে দুর্ঘটনায় খাগড়াছড়ির যুবকসহ দুই বাংলাদেশি নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সৌদি আরবের আভা অঞ্চলে পাহাড়ি সড়কে দুর্ঘটনায় খাগড়াছড়ির মাটিরাঙ্গার এক যুবকসহ দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে সৌদি স্থানীয় সময় আনুমানিক ৭টার দিকে মাছ পরিবহনের পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি এলাকার আশরাফ উদ্দিন রনি (২৬) এবং ফ্রিজার ভ্যানচালক কামরুল হাসান। কামরুল হাসানের বাড়ি নোয়াখালী জেলায়।

নিহত আশরাফ উদ্দিনের চাচা ও খাগড়াছড়ি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর হোসাইন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সকালে মাছ নিয়ে সৌদি আরবের আভা অঞ্চল থেকে জিজানের উদ্দেশে যাত্রা করার সময় পাহাড়ি সড়কে ফ্রিজার ভ্যানটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়ির চালক কামরুল হাসান ও তাঁর পাশে থাকা আশরাফ উদ্দিন রনি ঘটনাস্থলেই নিহত হন।

মীর হোসাইন আরও জানান, প্রায় দুই মাস আগে ছুটি শেষে দেশে থেকে সৌদি আরবে কর্মস্থলে ফিরে যান আশরাফ উদ্দিন। দুর্ঘটনায় নিহত তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য পরিবারের পক্ষ থেকে চেষ্টা চলছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *