রাজস্থলীতে সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদের চাচাতো ভাই সাজ্জাদ তালুকদার আটক
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক সংসদ সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদের চাচাতো ভাই ব্যবসায়ী সাজ্জাদ তালুকদারকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে রাজস্থলী বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে শনিবার সকালে তাকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সাজ্জাদ তালুকদারের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে রাজস্থলী থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এ লক্ষ্যে শুক্রবার মধ্যরাত থেকে বাসস্টেশন এলাকায় অবস্থান নেয় পুলিশ। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
রাজস্থলী থানার উপপরিদর্শক (এসআই) নুরজামান জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থান সম্পর্কে পুলিশের কাছে তথ্য ছিল। একই সঙ্গে সাজ্জাদ তালুকদারের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকার তথ্য পাওয়া যায়। এসব তথ্যের ভিত্তিতে বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার সকালে হস্তান্তরের বিষয়টি রাজস্থলী থানা পুলিশও নিশ্চিত করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।