নিরাপত্তা উদ্বেগে মণিপুর থেকে দিল্লিতে সরানো হলো বিএসএফের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান

নিরাপত্তা উদ্বেগে মণিপুর থেকে দিল্লিতে সরানো হলো বিএসএফের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান

নিরাপত্তা উদ্বেগে মণিপুর থেকে দিল্লিতে সরানো হলো বিএসএফের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গোয়েন্দা সতর্কতার পর শেষ মুহূর্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকীর কুচকাওয়াজ অনুষ্ঠান মণিপুর থেকে দিল্লিতে সরিয়ে নেওয়া হয়েছে। আগামী ১ ডিসেম্বর মণিপুরের চুরাচাঁদপুর জেলায় অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা থাকলেও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিএসএফের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, চুরাচাঁদপুর জেলার বিএসএফ সাবসিডিয়ারি ট্রেনিং সেন্টারে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠানটি এখন দিল্লিতে অনুষ্ঠিত হবে।

মণিপুরে ২০২৩ সাল থেকে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে চলমান জাতিগত সংঘাত এবং সাম্প্রতিক সময়ে বিরতিহীনভাবে সংঘটিত বিভিন্ন সহিংসতার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

অনুষ্ঠান আয়োজন উপলক্ষে বিএসএফ ইতোমধ্যে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে প্রায় তিন হাজার সদস্য, অস্ত্র, আর্টিলারি এবং আনুষ্ঠানিক কুচকাওয়াজের বিভিন্ন দল স্থানান্তরের প্রস্তুতি সম্পন্ন করেছিল। এসব দলের মধ্যে উট, ঘোড়া ও প্রশিক্ষিত কুকুর নিয়ে গঠিত বিশেষ ইউনিটও অন্তর্ভুক্ত ছিল।

গত ১২ নভেম্বর বিএসএফ তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠান প্রস্তুতির বিভিন্ন তথ্য প্রকাশ করেছিল। সেখানে চুরাচাঁদপুরের প্রশিক্ষণ কেন্দ্রে বিএসএফ মহাপরিচালকের পরিদর্শন এবং প্রস্তুতির অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশের বিষয়টিও জানানো হয়।

শেষ মুহূর্তে অনুষ্ঠান স্থান পরিবর্তনের সিদ্ধান্তের ফলে প্রস্তুতিমূলক কার্যক্রম, সদস্য ও সরঞ্জাম স্থানান্তর এবং অন্যান্য লজিস্টিক ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য ব্যয় সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

১৯৬৫ সালের ১ ডিসেম্বর প্রতিষ্ঠিত বিএসএফ বর্তমানে প্রায় ২ লাখ ৬৫ হাজার সদস্য নিয়ে গঠিত ভারতের অন্যতম বৃহৎ সীমান্তরক্ষী বাহিনী। বাহিনীটি পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে ভারতের ছয় হাজার কিলোমিটারেরও বেশি সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালন করে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *