রামগড়ের ঐতিহাসিক মহামুনি বৌদ্ধবিহার পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির রামগড়ে ঐতিহাসিক মহামুনি বৌদ্ধবিহার পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু, এমপি।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রামগড়ের মহামুনি স্থলবন্দর এলাকায় অবস্থিত ঐতিহাসিক এই বৌদ্ধবিহারে যান তিনি। এ সময় বিহারের সর্বোচ্চ ধর্মীয় নেতার সান্নিধ্য গ্রহণ এবং প্রার্থনায় অংশ নেন মন্ত্রী।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রসাথোয়াই মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিহারে পৌঁছালে মন্ত্রী সাচিং প্রু ও সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জানান রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতার। এ সময় রামগড় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও তাঁদের স্বাগত জানান।
পরিদর্শনকালে মন্ত্রী বিহারের ধর্মীয় নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং প্রার্থনায় অংশ নেন। ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বসম্পন্ন মহামুনি বৌদ্ধবিহারে মন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।