রাঙামাটির বরকলে বিজিবির অভিযানে ৩১ লগ সেগুন কাঠ জব্দ
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির বরকলে অভিযান চালিয়ে ৩১ লগ সেগুন গোল কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ নভেম্বর) সকালে ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) পরিচালিত এ অভিযানে একটি নৌকা তল্লাশি করে এসব কাঠ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)-এর ১ নম্বর জিপি চেকপোস্ট সংলগ্ন বাজারঘাট এলাকায় নৌকায় তল্লাশি চালানো হয়। এ সময় নৌকায় থাকা বাংলাদেশি সেগুন গোল কাঠের ৩১টি লগ জব্দ করেন বিজিবি সদস্যরা।
জব্দ করা কাঠের পরিমাণ ৪৭ ঘনফুট। প্রতি ঘনফুট কাঠের নির্ধারিত মূল্য ৪ হাজার ৪২ টাকা হিসাবে উদ্ধার করা কাঠের সর্বমোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৯৭৪ টাকা।
তবে এসব কাঠের পরিবহন ও সংশ্লিষ্ট কাগজপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। জব্দ করা কাঠের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সম্পন্ন করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।