খাগড়াছড়িতে পেশাজীবি সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত - Southeast Asia Journal

খাগড়াছড়িতে পেশাজীবি সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে কর্মরত পেশাজীবি সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রেস কাউন্সিল আইন, আচরণবিধি এবং তথ্য অধিকার আইন ২০০৯ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ও বই বিতরণ। ৩রা নভেম্বর সকাল ১০ টায় খাগড়াছড়ি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা ও বই বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস কাউন্সিল’র সচিব মোঃ শাহ আলমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবু সাঈদ মজুমদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ বেনজির আহম্মেদ প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা থেকে প্রকাশিত দৈনিক অরণ্যবার্তা সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি চৌধুরী আতাউর রহমান রানা, প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, সাধারণ সম্পাদক আবু তাহের মোহাম্মদ, সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ নুরুল আজম, দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকার সম্পাদক মো: জুলহাস উদ্দিন, সাপ্তাহিক আলোকিত পাহাড় পত্রিকার সম্পাদক মুহাম্মদ সাজুসহ ৯ উপজেলার প্রেসক্লাব থেকে জেলা ও উপজেলায় কর্মরত পেশাজীবি ৪০ জন সাংবাদিক।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে সাংবাদিকতার পথিকৃত অবিস্মরণীয় বিশ্ব নেতা ও বাংলার অহংকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী তুলে বলেন, এ দেশে সাংবাদিকতায় প্রাণ ফিরে দিতে প্রথমে স্বপ্রণোদিত হয়ে কাজ করেছেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি জীবনে মানুষ তথা মাতৃভূমির জন্য যে ত্যাগ স্বীকার করে গেছেন তা বিশ্বে সত্যি বিরল। তিনি (বঙ্গবন্ধু) সাংবাদিকদের অধিকার আদায়ে তথ্য অধিকার নিশ্চিত করতে কাজ করেছিলেন। যা আজও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই ধারাবাহিকতা রক্ষা করে যাচ্ছেন।

পরে প্রধান অতিথি সকলকে ধন্যবাদ জানিয়ে প্রশিক্ষণ কর্মশালা ও বই বিতরণ অনুষ্ঠানে অংশ নেয়া সাংবাদিকদের মাঝে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে সাংবাদিকতাসহ বিভিন্ন বিষয়ে লেখা বঙ্গবন্ধুর বেশ কিছু বই তুলে দেন।

You may have missed