হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে পাইলিং এর কাজ করার সময়
গত বুধবার (৯ ডিসেম্বর) সকালে মাটির নীচ থেকে ২৫০ কেজি ওজনের একটি জেনারেল পারপাস (জিপি) বোমা সদৃশ্য বস্তু পাওয়া যায়। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করে।
পরবর্তীতে নিরাপদ স্থানে বোমাটি ডিমোলিশ/ধ্বংস করার উদ্দেশ্যে প্রয়োজনীয় সর্তকতার সাথে বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুরের রসুলপুর ফায়ারিং রেঞ্জে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন বোমাটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।