বিমান বাহিনী ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মধ্যে যৌথ আলোচনা অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর এর যে কোন জরুরী পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন এক্সারসাইজ এর অংশ হিসেবে ‘এয়ারপোর্ট ইমার্জেন্সি এক্সারসাইজ -২০২০’ এ বাংলাদেশ বিমান বাহিনীর অংশগ্রহণ সংক্রান্ত যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাটি বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত সভাপতিত্ব করেন। এছাড়া উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর এয়ার অধিনায়ক, উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ সহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর এর উদ্ভুত জরুরী অবস্থা দ্রুততা ও পেশাদারিত্বের সহিত মোকাবেলার প্রস্তুতি হিসেবে বিভিন্ন অনুশীলন করে থাকে। ‘এয়ারপোর্ট ইমার্জেন্সি এক্সারসাইজ -২০২০’ কে সফল ও ফলপ্রসূ করার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর অংশগ্রহণ ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাথে যৌথ কার্যক্রম সংক্রান্ত বিষয়ে উক্ত সভায় বিশদ আলোচনা করা হয়। সভায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর এর পরিচালক এবং বিমান বাহিনী সদর দপ্তর এর আকাশ উড্ডয়ন পরিদপ্তরের পরিচালক অনুশীলন সংক্রান্ত সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন।