ভয়াবহ আত্মঘাতী হামলায় রক্তাক্ত বাগদাদ, নিহত ১৩ - Southeast Asia Journal

ভয়াবহ আত্মঘাতী হামলায় রক্তাক্ত বাগদাদ, নিহত ১৩

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভয়াবহ আত্মঘাতী হামলায় রক্তাক্ত হল ইরাকের রাজধানী বাগদাদ। এতে নিহত হয়েছেন অন্তত ১৩ জন এবং আহত হয়েছে আরও অনেকে। আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে মধ্য বাগদাদের একটি বাজারে এই আত্মঘাতী হামলা চালানো হয়।

বাগদাদ অপারেশন কমান্ডার পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে মধ্য বাগদাদের আল-তায়ারান স্কোয়ারে একটি মার্কেট স্ট্রিটে আত্মঘাতী হামলা চালানো হয়। এসময় বিস্ফোরণে ওঠে গোটা এলাকা। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন মানুষ।

এদিকে, বাগদাদের এই ভয়াবহ আত্মঘাতী হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। আফগান মিলিটারির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন বছরে এখন পর্যন্ত এটাই বাগদাদে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা।

You may have missed