৩য় ধাপে ভাসানচর গেলো আরো ১৭৭৮ জন রোহিঙ্গা - Southeast Asia Journal

৩য় ধাপে ভাসানচর গেলো আরো ১৭৭৮ জন রোহিঙ্গা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পতেঙ্গা নৌ-ঘাট থেকে ১ হাজার ৭৭৮ জন রোহিঙ্গাকে নিয়ে নৌ-বাহিনীর ৪টি জাহাজ নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে। ২৯ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের জাহাজে তোলার কার্যক্রম শুরু হয়। এর ৩ ঘণ্টা পর তারা পৌঁছে যায় ভাসানচরে। ঘটনাস্থল থেকে সাংবাদিকরা জানিয়েছেন, জাহাজ থেকে রোহিঙ্গাদের নামিয়ে বাসযোগে নিয়ে যাওয়া হয় ওয়্যার হাউজ এলাকায়। সেখান তাদের থাকার এলাকা সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং কে কোথায় থাকবেন তা বুঝিয়ে দেওয়া হয়। এরপর তাদের পাঠানো হয় আশ্রয়ণ প্রকল্প এলাকায়।

এর আগে গত বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এসব রোহিঙ্গাকে ক্যাম্প হতে কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজ মাঠে অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে আনা হয়। পরে সেখানে তাদের রেজিস্ট্রেশন কার্যক্রম শেষে বাসযোগে নগরের বিএফ শাহীন কলেজ মাঠে অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে আসা হয়।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামছু-দ্দৌজা জানান, পতেঙ্গা নৌ-ঘাট থেকে ১ হাজার ৭৭৮ জন রোহিঙ্গাকে নিয়ে নৌ-বাহিনীর ৪টি জাহাজ ভাসানচরে পৌঁছেছে। শনিবার (৩০ জানুয়ারি) আরও প্রায় ১ হাজার ৩০০ জন রোহিঙ্গা ভাসানচর যাবে।

You may have missed