রাজনগর ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ, বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩৭ পাহাড়ি-বাঙালি

রাজনগর ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ, বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩৭ পাহাড়ি-বাঙালি

রাজনগর ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ, বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩৭ পাহাড়ি-বাঙালি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের কল্যাণে মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় রাঙামাটির লংগদুর রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ব্যাটালিয়ন ট্রেনিং শেডে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে স্থানীয় এলাকার ৩৭ জন অসহায় ও দুস্থ পাহাড়ি-বাঙালি রোগী চিকিৎসাসেবা পান।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ব্যাটালিয়নের সার্বিক তত্ত্বাবধানে এ বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। মেডিকেল সহকারী নায়েক মো. কামাল হোসেনের পরিচালনায় ক্যাম্পে রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে জীবন রক্ষাকারী ওষুধ বিতরণ করা হয়।

আয়োজকেরা জানান, স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা থেকে বঞ্চিত ব্যক্তিদের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। সীমান্ত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা ও সামগ্রিক কল্যাণে বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিজিবি সূত্রে জানা গেছে, দেশসেবার পাশাপাশি সীমান্তবাসীর কল্যাণে রাজনগর ব্যাটালিয়নের উদ্যোগে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার নিয়মিতভাবে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। স্থানীয় পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর জন্য এ কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চালু থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *