খাগড়াছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফের গোপন আস্তানা থেকে জি-৩ রাইফেল ও গুলি উদ্ধার

খাগড়াছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফের গোপন আস্তানা থেকে জি-৩ রাইফেল ও গুলি উদ্ধার

খাগড়াছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফের গোপন আস্তানা থেকে জি-৩ রাইফেল ও গুলি উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর উপজেলার দৈল্লাছড়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা থেকে জি-৩ রাইফেল, গুলি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

জানা গেছে, দুপরে পরিচালিত অভিযানে ইউপিডিএফের একটি গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে একটি জি-৩ রাইফেল, ১১ রাউন্ড বল অ্যামুনিশন এবং ছয়টি এফসিসি (ফায়ারড কার্টিজ কেস) উদ্ধার করা হয়।

এ ছাড়া আস্তানাটি থেকে একটি গাছ কাটার করাত, একটি সবুজ নেট, ১২টি মেলামাইনের বাটি, একটি মেলামাইনের ট্রে এবং ছয়টি কাচের চায়ের কাপ উদ্ধার করা হয়েছে।

সূত্র জানায়, দৈল্লাছড়াপাড়ার একটি টিনশেড ঘরে ইউপিডিএফের ৮ থেকে ১২ জন সশস্ত্র সদস্য অবস্থান করছিলেন। তাঁদের নেতৃত্বে ছিলেন সশস্ত্র ক্যাডার মিলন চাকমা। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সেনাবাহিনী জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ অস্ত্রের ব্যবহার ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সেনাবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed