সোমালিয়ায় আত্মঘাতী গাড়িবোমা হামলা, নিহত ২১ - Southeast Asia Journal

সোমালিয়ায় আত্মঘাতী গাড়িবোমা হামলা, নিহত ২১

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ২১জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩০ জন। গত ৫ মার্চ শুক্রবার সন্ধ্যায় লুল ইয়েমেনি নামের একটি রেস্তোরাঁর বাইরে এ হামলার ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, লুল ইয়েমেনি নামের ওই রেস্তোরাঁয় হঠাৎ একটি গাড়ি বেপরোয়া গতিতে ঢুকে পরে এবং কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় গুলির শব্দও শোনা গেছে বলে জানায় পুলিশ। এছাড়াও এ ঘটনায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। বিস্ফোরণের পর রেস্তোরাঁর কাছের একটি ভবনের দেয়াল ধসে পড়ে।

এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে কট্টর ইসলামপন্থি গোষ্ঠী আল শাবাবকে প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে।

স্থানীয় পুলিশের মুখপাত্র সাদিক আলী এই হামলার জন্য জঙ্গি গোষ্ঠী আল শাবাবকে দায়ী করেছেন। আল কায়েদা সংশ্লিষ্ট এই গোষ্ঠীটি প্রায়ই মোগাদিসুতে বোমা হামলা চালায়।

You may have missed