গণহত্যা দিবস স্মরণে আজ রাতে ১ মিনিট অন্ধকারে থাকবে দেশ - Southeast Asia Journal

গণহত্যা দিবস স্মরণে আজ রাতে ১ মিনিট অন্ধকারে থাকবে দেশ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

এক মিনিটের জন্য বাতি নিভিয়ে ৫০ বছর আগে ঘটে যাওয়া সেই কালরাত স্মরণ করবে সরকার। এদিন রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারা দেশে বাতি নিভিয়ে সেই কালরাতে গণহত্যার বিষয়টি স্মরণ করা হবে। সরকারের তরফে এক তথ্য-বিবরণীতে এই তথ্য জানানো হয়েছে। ২৫ মার্চ গণহত্যা দিবসের জাতীয় কর্মসূচি বাস্তবায়নে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

এতে বলা হয়েছে, ঠিক ৫০ বছর আগে পাকিস্তানি সেনাবাহিনীর নির্মম নির্যাতনের শিকার হয়েছিল বাংলার মানুষ। মূলত বাংলার মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা মুছে দেওয়ার জন্য ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু করেছিল পাকিস্তান।

গণহত্যা দিবসে আজ বৃহস্পতিবার রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। এজন্য সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনায় কোনো আলোকসজ্জা করা যাবে না।

তবে, কেপিআই ও জরুরি স্থাপনাগুলো ব্ল্যাক আউটের আওতামুক্ত থাকবে বলে তথ্য-বিবরণীতে বলা হয়েছে। ২৫ মার্চ কালরাত স্মরণের জাতীয় কর্মসূচি বাস্তবায়নে মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হয়েছে।