গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে ৩৯ জনের মৃত্যু - Southeast Asia Journal

গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে ৩৯ জনের মৃত্যু

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৮৬৯ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬৭৪ জন। শনাক্তের হার ১৪.৯০ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্ত ৫ লাখ ৯১ হাজার ৮০৬ জনে দাঁড়িয়েছে।

আজ শনিবার (২৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

You may have missed