দেশে আবারো করোনা আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৩৫ - Southeast Asia Journal

দেশে আবারো করোনা আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৩৫

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৯০৪ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ৩৯ জনের। এদিন নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো তিন হাজার ৯০৮ জনের দেহে। যা গত সাড়ে ৯ মাসে সর্বোচ্চ রেকর্ড। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৫ লাখ ৯৫ হাজার ৭১৪ জন করোনা রোগী। এদিকে গতকাল আক্রান্ত হয়েছিল তিন হাজার ৬৭৪ জন।

রোববার (২৮ মার্চ) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ১৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। একদিন শনাক্তের হার ১২.৯৮ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন আরও দুই হাজার ১৯ জন করোনা রোগী।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

You may have missed