ইন্দোনেশিয়ায় চার্চে আত্মঘাতী বোমা হামলা - Southeast Asia Journal

ইন্দোনেশিয়ায় চার্চে আত্মঘাতী বোমা হামলা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ইন্দোনেশিয়ার একটি ক্যাথলিক চার্চের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে সন্দেহ করা হচ্ছে, এটি আত্মঘাতী হামলা ছিল। ২৮ মার্চ রোববার দেশটির শহর ম্যাকাসরের একটি গির্জায় এই ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম রয়টার্সের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের সময় চার্চের ভেতর লোকজন প্রার্থনা করছিল। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দক্ষিণ সুলায়েশি পুলিশের মুখপাত্র ই. জুলপান বলেন, আমরা ঘটনাস্থলে বেশ কয়েকজন হতাহত এবং মানুষের শরীরের বিচ্ছিন্ন অংশ দেখতে পেয়েছি। এগুলো হামলাকারীদের নাকি সাধারণ মানুষের তা নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। হামলায় চার্চের পার্কিংয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

গির্জার পুরোহিত ফাদার উইলহেমাস তুলাক মেট্রো টিভিকে জানিয়েছেন যে, এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। টিভোন জানিয়েছে যে, হামলায় যে একজন নিহত হয়েছেন তিনি হামলাকারী। তবে করা এই আক্রমণ করেছে এবং কে দায়ী সে বিষয়ে কোনো তথ্য জানায়নি পুলিশ। তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি।