টিকার প্রথম ডোজ কাল থেকে বন্ধ - Southeast Asia Journal

টিকার প্রথম ডোজ কাল থেকে বন্ধ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আগামীকাল থেকে সাময়িকভাবে বন্ধ হচ্ছে করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচির প্রথম ডোজের টিকা প্রয়োগ। গণমাধ্যমকে রোববার নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে দ্বিতীয় ডোজ চলমান থাকবে। যারা টিকা নেবেন তারা প্রথম ডোজ যেখানে নিয়েছেন সেই টিকাদান কেন্দ্রে গিয়ে কার্ড দেখিয়ে দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবেন।

করোনা ভাইরাসের টিকা আবিষ্কার হওয়ার পর ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশ বেক্সিমকোর ফার্মাসিউটিক্যালের মাধ্যমে তিন কোটি ডোজ টিকা কেনার চুক্তি করে৷ চুক্তি অনুযায়ী, প্রথম চালানের ৫০ লাখ টিকা আসে গত জানুয়ারি মাসে৷ ফেব্রুয়ারি মাসে আসে ২০ লাখ৷ এরপর সেরাম আর কোনো টিকা পাঠায়নি৷ কথা ছিলো প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা পাঠাবে তারা৷ এপ্রিল মাসের অর্ধেক পার হয়ে গেলেও ফেব্রুয়ারি ও মার্চের ৮০ লাখ ডোজ টিকা এখনো হাতে পায়নি বাংলাদেশ৷ ফলে টিকা নিয়ে দেখা দেয় সংশয়।

তবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম রোববার সাংবাদিকদের বলেন, আগামী মে মাসের প্রথম সপ্তাহে করোনাভাইরাসের প্রায় ২১ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ। এর একটি অংশ আনবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। আরেকটি পাওয়া যাবে কোভ্যাক্স থেকে।