চট্টগ্রাম বন্দরে পাথরবোঝাই বাল্কহেড ডুবি, ৫ নাবিক উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে ডুবে গেছে এমভি পিংকি নামের পাথরবোঝাই একটি বাল্কহেড। সকালে পতেঙ্গা লাইট হাউস থেকে ২ নটিক্যাল মাইল দূরে এ দুর্ঘটনা ঘটে।
তবে ওই বাল্কহেডে থাকা পাঁচ নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, পাথরবোঝাই বাল্কহেডটি কর্ণফুলী নদীর নতুন ব্রিজ এলাকা থেকে ভাসানচরের দিকে যাচ্ছিল।
এসময়, চলন্ত অবস্থায় বন্দর থেকে আনুমানিক ৪ কিলোমিটার দূরে গিয়ে হঠাৎ বাল্কহেডটির ইঞ্জিনটি বিকল হয়ে পাশে থাকা একটি জাহাজের সঙ্গে ধাক্কা লাগে। এরপর তা ডুবে যায়।
খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল গিয়ে নাবিকদের উদ্ধার করে। এতে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোন সমস্যা হবে না বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।