পানছড়ির দুর্গম সীমান্ত এলাকায় বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী কেষ্টমনি পাড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৬ মে) সকাল ১০টা থেকে পানছড়ি লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকার টিওবি যাত্রী ছাউনি এলাকায় এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। এতে প্রায় শতাধিক স্থানীয় নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
দুর্গম পাহাড়ি এলাকায় এমন সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিতালি ত্রিপুরা ও সুমেন ত্রিপুরা বলেন, পাহাড়ি দুর্গমতার কারণে অনেক সময় গুরুতর অসুস্থ রোগীকে উপজেলা হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। এমন অবস্থায় বিজিবির এই চিকিৎসা সহায়তা তাদের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে।
ক্যাম্পে দায়িত্ব পালনকারী মেডিক্যাল অফিসার মেজর মো. নাঈমুল মুশফিক নাঈম বলেন, সীমান্ত এলাকার জনগণের পাশে থেকে সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি চলমান থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।