করোনায় আরও ৩০ জনের প্রাণহানি, শনাক্ত আবারো হাজারের উপর - Southeast Asia Journal

করোনায় আরও ৩০ জনের প্রাণহানি, শনাক্ত আবারো হাজারের উপর

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ২১১ জনে। এছাড়াও একই সময়ে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ২৭২ জনের। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৮২ হাজার ১২৯ জনে।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে করোনামুক্ত হয়েছেন আরও এক হাজার ১১৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৪ হাজার ২০৯ জন।

দেশে ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৬৭৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৮৫৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৭ দশমিক ৫৫ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৭ লাখ ৩৪ হাজার ৯১৮টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৪ শতাংশ।

You may have missed