এক মাসের মধ্যে আরও ২৮ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে পৌঁছাবে- পররাষ্ট্রমন্ত্রী - Southeast Asia Journal

এক মাসের মধ্যে আরও ২৮ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে পৌঁছাবে- পররাষ্ট্রমন্ত্রী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আগামী এক মাসের মধ্যে আরও ২৮ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশে এসে পৌঁছাবে বলে জানিয়েছেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

শনিবার ঢাকায় অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা পৌঁছার পর তিনি এ কথা জানান।

এর আগে শনিবার দুপুরে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি বিমানে এই ভ্যাকসিনের চালান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরের চালানের টিকা আসবে শুক্রবার। মোট সংখ্যা হবে ২৯ লাখ থেকে বেড়ে ৩০ লাখ ৫০ হাজার।

এছাড়া তিনি বলেন, করোনার ভ্যাকসিন নিয়ে আগামীতে আর কোন সংকট হবে না।

এর আগে জাপান থেকে কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রেজেনেকার করোনাভাইরাস প্রতিরোধী টিকার ২ লাখ ৪৫ হাজার ২০০টি ডোজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার বিকাল ৩টা ২০ মিনিটে এসে পৌঁছে।

বিমানবন্দরে টিকাগু‌লো গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র স‌চিব মাসুদ বিন মো‌মেন ও ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

উল্লেখ্য, বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান। শনিবার প্রথম ধাপে ২ লাখ ৪৫ হাজার ২০০টি ডোজ ​টিকা এসেছে।

You may have missed