ইয়াবা ও নগদ টাকাসহ ২ রোহিঙ্গা সদস্য আটক
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প হতে চার হাজার ৮৪০ পিস ইয়াবা ও ৫৪ হাজার নগদ টাকাসহ দুই রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (৮ এপিবএন) সদস্যরা।
গত শনিবার (১২ মার্চ) উখিয়ার পানবাজার ক্যাম্প এলাকা থেকে মাদক বিক্রির টাকা ও ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো ক্যাম্প ১০ এর জাফর আলমের ছেলে আনিছুর রহমান (২০) ও নুর হোসেনের মেয়ে ইসমত আরা (১৮)।
রবিবার (১৩ মার্চ) ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প ১০ এর জি/৮ নম্বর ব্লকে আনিছুর রহমানের বসতঘরে তল্লাশি চালিয়ে চার হাজার ৮৪০ পিস ইয়াবা ও ৫৪ হাজার নগদ টাকাসহ রোহিঙ্গা দুই নারী ও পুরুষকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়