সাঙ্গু নদীতে নৌকাডুবি: ‘মারমা গার্ল মিথিলা’র জীবন বাঁচালো বাঙালি যুবকরা

সাঙ্গু নদীতে নৌকাডুবি: ‘মারমা গার্ল মিথিলা’র জীবন বাঁচালো বাঙালি যুবকরা

সাঙ্গু নদীতে নৌকাডুবি: ‘মারমা গার্ল মিথিলা’র জীবন বাঁচালো বাঙালি যুবকরা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

টানা বর্ষণে সৃষ্ট বন্যার মধ্যে বান্দরবানের সাঙ্গু নদীতে ত্রাণ পৌঁছে দিতে গিয়ে নৌকাডুবির ঘটনায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও সমাজকর্মী মিথিলা মারমাসহ আটজনকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয় বাঙালি যুবকরা। মানবিক এই উদ্ধার অভিযানের প্রশংসা করছেন স্থানীয়রা।

জানা গেছে, গত ১১ জুলাই বিকেল পৌনে ৫টার দিকে বন্যাকবলিত মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে সাঙ্গু নদী দিয়ে যাওয়ার সময় প্রবল স্রোতে নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে নৌকায় থাকা সবাই নদীর পানিতে পড়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর বান্দরবানের বালাঘাটা এলাকার কয়েকজন স্থানীয় বাঙালি বাসিন্দা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দ্রুত একটি নৌকা নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। উত্তাল স্রোতের মধ্যেই তারা উদ্ধার অভিযান চালিয়ে মিথিলা মারমা, তাঁর স্বামীসহ আটজনকে নিরাপদে তীরে নিয়ে আসেন।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মারমা গার্ল মিথিলা’ নামে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর মিথিলা মারমা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর প্রায় ১৭ লাখ অনুসারী রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলের সংস্কৃতি, জীবনযাপন ও বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে কাজ করে আসছেন।

সাঙ্গু নদীতে নৌকাডুবি: ‘মারমা গার্ল মিথিলা’র জীবন বাঁচালো বাঙালি যুবকরা

স্থানীয়দের ভাষ্য, উদ্ধার অভিযানে অংশ নেওয়া ব্যক্তিরা কোনো দ্বিধা না করে মানবিক দায়িত্ববোধ থেকেই নদীতে ঝাঁপিয়ে পড়েন। তাদের দ্রুত পদক্ষেপের কারণেই বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

স্থানীয় সচেতন মহল বলছেন, দুর্যোগের সময়ে মানুষের সবচেয়ে বড় পরিচয় তার মানবিকতা। প্রাকৃতিক দুর্যোগ জাতি, ধর্ম কিংবা সম্প্রদায় দেখে আঘাত হানে না; একইভাবে বিপদে মানুষের পাশে দাঁড়ানোও কোনো পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। সাঙ্গু নদীর এই উদ্ধার অভিযান সেই মানবিক মূল্যবোধেরই উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

এ ঘটনায় স্থানীয়রা উদ্ধারকারীদের সাহসিকতার প্রশংসা করেছেন এবং দুর্যোগকালে মানবিক সহমর্মিতার এই চিত্র পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের ইতিবাচক বার্তা বহন করবে বলে আশা প্রকাশ করেছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *