জর্ডানে যুক্তরাষ্ট্রের ‘প্রিন্স হাসান বিমানঘাঁটি’ গুঁড়িয়ে দিল ইরান!
![]()
নিউজ ডেস্ক
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে গুলিবর্ষণ ও নৌপথটি বন্ধ ঘোষণার জেরে সৃষ্ট উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভয়াবহ পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১২ জুলাই) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে যে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডানে অবস্থিত মার্কিন প্রিন্স হাসান বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ।
আইআরজিসির দাবি অনুযায়ী, জর্ডানের ‘প্রিন্স হাসান’ বিমানঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল ছুড়ে কমান্ড ও কন্ট্রোল সেন্টারসহ এমকিউ-৯ ড্রোনের হ্যাঙ্গার সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে বিধ্বংসী জবাবের প্রথম ধাপ ছিল এটি। এর মাধ্যমে জর্ডানে মার্কিন ঘাঁটির সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়।
পাশাপাশি কুয়েতের একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি এবং ওমানের দুকুম বন্দরে অবস্থিত মার্কিন লজিস্টিক কেন্দ্রও তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল।
মূলত হরমুজ প্রণালিতে ইরানের উসকানিমূলক পদক্ষেপে দুই দেশের মধ্যে নতুন করে এই সামরিক উত্তেজনার সূত্রপাত হয়, যার জেরে যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন রাডার ও মিসাইল সাইট লক্ষ্য করে তৃতীয় দফায় বিমান হামলা চালালে পরিস্থিতির আরও অবনতি ঘটে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।