রামগড়ে পানিশূন্য গ্রামে বিজিবির টিউবওয়েল স্থাপন - Southeast Asia Journal

রামগড়ে পানিশূন্য গ্রামে বিজিবির টিউবওয়েল স্থাপন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির রামগড়ে পানিশূন্য একটি গ্রামের মানুষের পানির কষ্ট লাঘবের লক্ষে টিউবওয়েল স্থাপন করে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড ব্যাটলিয়ন এর রামগড় জোন (৪৩ বিজিবি)।

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রামগড় জোন কর্তৃক উপজেলার আতারামপাড়ায় স্থাপনকৃত উক্ত টিউবওয়েলটি গত ৫ জুলাই মঙ্গলবার উদ্বোধন করেছেন রামগড় জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মনিরুজ্জামান।

জানা যায়, সম্প্রতি স্থানীয় সূত্রে পানির কষ্টের কথা জানতে পেরে জেলার রামগড় উপজেলায় বসবাসরত পাহাড়ী এবং বাঙ্গালী গরীব ও দুস্থ্য জনসাধারনের মাঝে রামগড় জোন সদর কর্তৃক প্রদানকৃত ১ টি টিউবওয়েল আতারামপাড়া নামক ন্থানে স্থাপন করা হয়।

পাহাড়ী এবং বাঙ্গালী গরীব ও দুস্থ্য জনসাধারনের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য রামগড় জোন (৪৩ বিজিবি) এর প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জোন উপ-অধিনায়ক।

উল্লেখ্য, উক্ত টিউবওয়েলে ১৫ টি পাহাড়ী এবং বাঙ্গালী পরিবার অথ্যাৎ ৯৫ জন উপকৃত হবে।