মণিপুর থেকে পাচারের পথে ২১ কোটি টাকার মাদক জব্দ, আটক ৫
![]()
নিউজ ডেস্ক
ভারতের আসাম রাজ্যে পুলিশের অভিযানে মণিপুর থেকে পাচারের পথে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, আসাম নিবন্ধন নম্বরযুক্ত একটি বাসে করে মণিপুরের ক্বাটকা এলাকা থেকে মাদক পাচার করা হবে। বাসটিতে সাধারণ যাত্রী না থেকে সন্দেহভাজন কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করবে বলেও তথ্য ছিল।
এ তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (এসটিএফ) কল্যাণ কুমার পাঠকের নেতৃত্বে একটি দল আমিনগাঁও এলাকায় বাসটি থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিতে বাসটির ভেতর থেকে ১৯৭টি সাবানের বাক্সে লুকানো ২ দশমিক ৫৬১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া বাসের গোপন কুঠুরি থেকে আরও ৮ কেজি আফিম জব্দ করা হয়।
এ ঘটনায় আটক পাঁচজনই মণিপুরের বাসিন্দা। তারা হলেন— আব্দুল লতিফ (৩৩), মো. তাহের আলী (৩৮), মো. ইসলামউদ্দিন (৩৮), মো. লতিপ (৩০) এবং মো. আজমের (৩৭)।
পুলিশ জানিয়েছে, জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ কোটি ৩৬ লাখ রুপি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ঘটনায় মাদকটির উৎস ও গন্তব্য সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।