বিজিবির আয়োজনে জনসচেতনতামূলক সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত - Southeast Asia Journal

বিজিবির আয়োজনে জনসচেতনতামূলক সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশ এর যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি ‘র উদ্যোগে মাদক ও চোরাচালানের কুফল, করোনা ভাইরাস, ম্যালেরিয়া এবং ডেঙ্গু সম্পর্কে জনসচেতনতামূলক আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার সকালে যামিনীপাড়া ব্যাটালিয়ন এর আয়োজনে উপজেলার বড়নাল ইউনিয়নের বড়নাল মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় এর সকল ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বড়নাল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উক্ত জনসচেতনতামূলক আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ বি এম জাহিদুল করিম।

সভায় ব্যাটালিয়ন এর ভারপ্রাপ্ত উপ অধিনায়ক এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার বর্ণিত বিষয়ে আলোচনা করেন।

এসময় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রকার সচেতনতামূলক লিফলেট ও নাস্তা বিতরণ করা হয়। পরে সকলের মাঝে রচনা প্রতিযোগিতা শেষে ব্যাটালিয়ন অধিনায়ক ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেনী গ্রুপ হতে এবং ৯ম থেকে ১০ম শ্রেনী গ্রুপ হতে ১ম হতে ৬ষ্ঠ স্থান অর্জনকারী সর্বমোট ১২ জন শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থসহ বিভিন্ন প্রকার গল্পের বই পুরস্কার হিসেবে প্রদান এবং বিদ্যালয়ের উন্নয়নকল্পে আর্থিক অনুদান প্রদান করেন।

এছাড়াও তিনি করোনা ভাইরাস প্রতিরোধে সকলের মাঝে মাস্ক বিরতণ করেন এবং দুস্থ ও অসহায় কোমলমতি ছাত্র/ছাত্রীরা স্কুল যাওয়ার সময় যাতে বৃষ্টিতে ভিজতে না হয় সেই লক্ষ্যে ৬২টি ছাতা, খেলাধুলার সামগ্রী বিতরণসহ সকল শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রকার পরিবেশ বান্ধব ফলজ ও বনজ গাছের চারা এবং খাবার বিতরণ করেন।

এ সময় উক্ত অনুষ্ঠানে ব্যাটালিয়ন এর ভারপ্রাপ্ত উপ অধিনায়ক, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, স্থানীয় ইউপি চেয়্যারম্যান, ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।