লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে অগ্নি-নির্বাপণ প্রশিক্ষণ অনুষ্ঠিত - Southeast Asia Journal

লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে অগ্নি-নির্বাপণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে স্থানীয়দের জন্য সচেতনতায় অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ জানুয়ারি) সকালে লংগদু সেনা জোনের স্টাফ অফিসার মেজর মোঃ রিয়াজ আহমেদ এর সভাপতিত্বে লংগদু জোন সদরের প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত এ মহড়ায় স্থানীয়দের মধ্যে অগ্নিকাণ্ডের প্রতিরোধের বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। সেইসাথে অগ্নিকাণ্ড মোকাবেলায় স্থানীয়দের সচেতন ভাবে মোকাবেলা করার আহবান জানান।

মহড়ায় উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল বারেক সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম ঝান্টু প্রমুখ।

You may have missed