খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)- সমর্থিত পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর খাগড়াছড়ি জেলা শাখার ১৯তম কাউন্সিল সম্পন্ন হয়েছে।
সোমবার (১৩ মার্চ) কাউন্সিল অধিবেশনে খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলা শাখা কমিটি থেকে প্রতিনিধি-পর্যবেক্ষক ও বিভিন্ন কলেজের শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষী-সমর্থকরা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি নরেশ ত্রিপুরার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শান্ত চাকমা সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পিসিপি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিঠুন চাকমা।
কাউন্সিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর খাগড়াছড়ি ইউনিটের অন্যতম সংগঠক বিপুল চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুনয়ন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি লিটন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক এন্টি চাকমা।
দিনব্যাপী পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার ১৯তম কাউন্সিল অধিবেশন শেষে উপস্থিত প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে শান্ত চাকমাকে সভাপতি, রুপান্ত চাকমা সাধারণ সম্পাদক ও তৃষ্ণাঙ্কর চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘঠন করা হয়।
পরে নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুনয়ন চাকমা।