খাগড়াছড়িতে বিনামূল্যে অপারেশন কার্যক্রম পরিচালনা করলো সেনাবাহিনী - Southeast Asia Journal

খাগড়াছড়িতে বিনামূল্যে অপারেশন কার্যক্রম পরিচালনা করলো সেনাবাহিনী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

‘সমরে ও শান্তিতে রাখিব সুস্থ’ এই স্লোগানে পার্বত্য জেলা খাগড়াছড়িতে ঠোঁট কাটা,তালু কাটা ও পোড়া রোগীদের মাঝে অপারেশন কার্যক্রম পরিচালনা করেছে সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন।

সকালে (১৪ মার্চ) খাগড়াছড়ি রিজিয়নের ব্যবস্থাপনায় ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স’র আয়োজনে ও জেলা সিভিল সার্জন’র সহযোগিতায় এসব অপারেশন পরিচালনা করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অপারেশন কার্যক্রম এর উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দীন আহমেদ।

এসময় রিজিয়ন কমান্ডার বলেন, পার্বত্য চট্টগ্রামের যে কোন এলাকার সাধারণ মানুষের সুবিধা-অসুবিধায় সেনাবাহিনী সববময় পাশে ছিল এবং এই অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে সেনাবাহিনীর আন্তরিক প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি জানান, রিজিয়নের আওতাধীন এলাকাগুলো থেকে ২৫ জন ঠোঁট ও তালু কাটা এবং পোড়া রোগীকে বাছাই করে বিশেষজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হচ্ছে। যাদের অপারেশন নিতান্তই প্রয়োজন তাদের রিজিয়নের ব্যবস্থাপনায় বিনামূল্যে সকল চিকিৎসা সেবা প্রদান করা হবে।

এ সময় খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ ছাবের, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মোঃ জাহিদ হাসান, ঢাকা বার্ন ইউনিটের কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

You may have missed