খাগড়াছড়িতে ৪৩ বিজিবি কর্তৃক ইফতার বিতরণ
![]()
নিউজ ডেস্ক
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মাসব্যাপী সারাদেশে দুস্থ, অসহায় ও অসহায় রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী, খাবার ও মানবিক সহায়তা বিতরণ করছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
খাগড়াছড়ি পার্বত্য জেলার সাবেক মহকুমা ও সীমান্তবর্তী শহর রামগড়ের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলেও রমজানের শুরু থেকেই অসহায় ও হতদরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে ৪৩ বিজিবি (রামগড় ব্যাটালিয়ন)।
এরই ধারাবাহিকতায় বিকেলে (৫ এপ্রিল) ৪৩ বিজিবির ব্যবস্থাপনায় উপজেলার তৈচালাপাড়ায় ১০০ জন দুস্থ ও দরিদ্র রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
ইফতার সামগ্রীর মধ্যে ছিল, পানি, খেজুর, ছোলা ভুনা, পিঁয়াজু, মুড়ি ও জিলাপি।

৪৩ বিজিবির নায়েব সুবেদার মোঃ জাহানুর ইসলাম বাড়ি বাড়ি গিয়ে রোজাদারদের হাতে এসব ইফতার তুলে দেন।
৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানিয়েছেন, দেশব্যাপী বিজিবি কর্তৃক ইফতার বিতরণের ধারাবাহিকতায় ৪৩ বিজিবিও অধিনস্ত এলাকায় এ কার্যক্রম পরিচালনা করছে। যা পুরো রমজান জুড়ে অব্যাহত থাকবে।