খাগড়াছড়িতে ঈদ উল ফিতর উপলক্ষে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার বিতরণ - Southeast Asia Journal

খাগড়াছড়িতে ঈদ উল ফিতর উপলক্ষে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে অসহায়, হতদরিদ্র ও দুস্থদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করেছে সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন।

বুধবার (১৯ এপ্রিল) সকালে জেলার পানছড়ি উপজেলার পানছড়ি সেনা ক্যাম্পে এসব শুভেচ্ছা উপহার বিতরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় ৩০০ পরিবারের মাঝে সেনাবাহিনী প্রধানের পক্ষ হতে এসব উপহার বিতরণ করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি।

এসময় অন্যান্যদের মাঝে খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লে. কর্ণেল আবুল হাসনাত ও সামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ বলেন, পাহাড়ে সম্প্রীতির নিদর্শন সরূপ খাগড়াছড়ি রিজিয়ন এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে থেকে একে অপরকে সহায়তার আহবান জানান।