খাগড়াছড়ির রামগড় সীমান্তে ১৫ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় সীমান্তে অভিযান পরিচালনা করে ১৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এর রামগড় ব্যাটালিয়নের সদস্যরা।
গতকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) মধ্যরাতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ রামগড় বিওপির একটি টহল দল কর্তৃক অভিযান চালিয়ে এসব ঔষধ জব্দ করা হয়। তবে উক্ত ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সূত্র জানায়, রামগড় বিওপির একটি টহল দল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২২১৫/৬-আরবি হতে আনুমানিক ৮০ গজ বাংলাদেশের অভ্যন্তরে থানাঘাট নামক স্থানে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে থাকে। তথ্যানুযায়ী ভারতের দিক হতে একজন চোরাকারবারী মাথায় করে বস্তা নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকাবারী বস্তা ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। বিজিবির টহল দল ঘটনাস্থলে বস্তা তল্লাশী করে ১৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করতে সক্ষম হয়।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত ভারতীয় গাঁজা রামগড় থানায় সাধারণ ডায়েরি অন্তর্ভূক্ত করে পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।