রাঙামাটির নানিয়ারচর জোন কর্তৃক ঈদ সামগ্রী বিতরণ - Southeast Asia Journal

রাঙামাটির নানিয়ারচর জোন কর্তৃক ঈদ সামগ্রী বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি নানিয়ারচরে অসহায় মানুষের সাথে ঈদের খুশি ভাগাভাগি করতে ঈদ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর নানিয়ারচর জোন।

শুক্রবার (২১ এপ্রিল) সকালে নানিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলাকার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন নানিয়ারচর জোন অধিনায়ক লে. কর্নেল এসএম রুবাইয়াত হুসাইন।

এসময় তিনি চিকিৎসা সেবা বাবদ অর্থ অনুদান প্রদান ও অন‍্যান‍্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেন।

জোন অধিনায়ক বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঈদের শুভেচ্ছা ভাগাভাগি করে নিতে সেনাবাহিনীর পক্ষ থেকে এই ঈদ উপহার। আর্তমানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী ও নানিয়ারচর জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন মানবিক ও জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখবে।

You may have missed