খাগড়াছড়িতে সেনাবাহিনী প্রধানের পক্ষে ঈদ উপহার বিতরণ
![]()
নিউজ ডেস্ক
ঈদের আনন্দ ভাগাভাগি করতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সেনাবাহিনী প্রধানের পক্ষে ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি সেনা জোনের উদ্যোগে ভুয়াছড়ি আর্মি ক্যাম্প এলাকার পাহাড়ি-বাঙালি স্থানীয় অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২১ এপ্রিল) সকাল ১০টায় তিন শতাধিক স্থানীয় লোকজনের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উপহারের মধ্যে রয়েছে, লুঙ্গি, শাড়ি, সেমাই, চিনি, কিসমিস, দুধ, ডাল, তৈলসহ ১১ প্রকার ঈদ সামগ্রী।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ড. গোলাম মহিউদ্দিন আহমেদ।
এসময় রিজিয়ন কমান্ডার বলেন, পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শন স্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের পক্ষে খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে। আমাদের কাজের অংশ হিসেবে সাধারণ মানুষের কল্যাণের জন্য আমরা এমন উদ্যেগ গ্রহন করেছি। সামনে ঈদ এই ঈদের আনন্দ সাধারণ জনগনের সাথে ভাগাভাগি করার জন্যর ক্ষুদ্র একটি প্রচেষ্টা গ্রাহন করেছি। আমাদের এমন কার্যক্রমে এখানে আশা লোকজনের কিছুটা হলেও ভারতি আনন্দ দিবে।
এসময় উপস্থিত ছিলেন- মহালছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল শাহরিয়ার সাফকাত ভূইঁয়া, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মোঃ জাহিদ হাসান প্রমূখ।