খাগড়াছড়িতে চাঁদা আদায়ের সময় অস্ত্রসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে চাঁদা আদায়ের সময় প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী দল ইউপিডিএফের এক সদস্যকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।
আটককৃত ধনমনি চাকমা ওরফে নতুন চাকমা (৩০) মহালছড়ি উপজেলার দাঁতকুপিয়া এলাকার মৃত মহনি মহন চাকমার ছেলে।
মঙ্গলবার (২ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি জোনের আওতাধীন সিন্দুকছড়ির পঙ্খিমুড়া নামক এলাকায় চাঁদা আদায়ের সময় সেনাবাহিনীর একটি টহল দল তাকে আটক করে।
এ সময় তার কাছে থেকে একটি এলজি, চাঁদা আদায়ের রশিদ, ২ রাউন্ড এ্যামুনেশন, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয় ।
মহালছড়ি থানার ওসি মো. আবুল হাসান খান জানান, সন্ত্রাসী ধনমনি চাকমার বিরুদ্ধে চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র অইনে মামলা দায়ের করে আসামিকে কারাগারে প্রেরণ করা হবে।