খাগড়াছড়িতে বিভিন্ন সংগঠনের মাঝে সেনাবাহিনীর বই বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে বিভিন্ন সংগঠনের মাঝে বই বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে বই বিতরণ করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ।
খাগড়াছড়ির সাওঁতাল সম্প্রদায়ের গণপাঠাগার, ত্রিপুরা কল্যাণ সংসদের মুক্তিযুদ্ধ কর্ণার ও মারমা ছাত্র ঐক্য পরিষদের পাঠাগারের জন্য মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন বিষয়ে বই প্রদান করা হয়।
সেনা কর্মকর্তারা জানান, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি বজায় রাখতে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার প্রসার হলে উন্নয়নও টেকসই হবে। নিরাপত্তার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের আর্ত সামাজিক অবস্থার উন্নয়নে সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।