খাগড়াছড়িতে সড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার - Southeast Asia Journal

খাগড়াছড়িতে সড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালায় রাস্তার পাশে পড়ে থাকা একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম রাহুল কর্মকার(৩৩)। সে উপজেলার সুধীর মেম্বারপাড়া গ্রামের মৃত তপন কর্মকারের ছেলে।

বুধবার (৩ মে) সকাল নয়টায় পুলিশ জামতলী সড়কের পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করে।

সূত্র জানায়, বুধবার ভোরে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। নিহতের মাথায় পিঠে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এ সময় পাশ্ববর্তী দোকানদার মাইকেল দাশ জানান, গত মঙ্গলবার দিবাগত রাত নয়টায় আমার দোকান থেকে পান কেনেন রাহুল কর্মকার। আমার সামনেই রাহুলের স্ত্রী বাড়ী যাওয়ার জন্য ফোন করেছিল। সে বাড়ী যাচ্ছে বলে দোকান থেকে চলে যায়।

এ ব্যাপার নিহতের স্ত্রী রুপা কর্মকার জানান, গতকাল রাত নয়টায় ফোনে কথা হয়েছিলো, সে বলেছে বাড়ী আসবে। পরে রাত বারোটা থেকে মোবাইল ফোন বন্ধ ছিলো।

নিহতের ছোট ভাই জীবন কর্মকার জানান, রাত বারোটায় বাড়ী না আসায় খোজ নিতে থাকি। সকালে একজন রাস্তার পাশে লাশ পড়ে খবর পেয়ে শনাক্ত করি। তিনি আরও জানান, আমার ভাইকে হত্যা করা হয়েছে।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে বলে জানান।

You may have missed