বান্দরবানে সেনাজোনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানের আলীকদম সেনা জোন কর্তৃক বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, গরীব ও স্থানীয় পরিবারের মাঝে নগত আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৯ মে) সকাল ১১ ঘটিকায় সেনাজোনের ক্যান্টিন সংলগ্ন হলরুমে বিভিন্ন স্কুল,কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, গরীব ও দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্স ছাত্র ছাত্রীদের খাবার বিলসহ সর্বমোট ২,২৭,০৩৬.০০ টাকা আর্থিক অনুদান প্রদান করে।
আর্থিক সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ সাব্বির হাসান। প্রধান অতিথি বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে স্থানীয়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি আরও বলেন, সেই সাথে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও স্থানীয়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়ন মূলক কাজ এবং দুঃস্থ স্থানীয়দের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।
উল্লেখ্য যে, আলীকদম সেনাজোন কর্তৃক প্রতিমাসেই এসকল প্রতিষ্ঠানকে অনুরুপ আর্থিক অনুদান প্রদান করা হয়ে থাকে।