খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা প্রদান - Southeast Asia Journal

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্দ্যোগে স্থানীয়দের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৯ মে) সকালে মাটিরাঙ্গা সেনা জোনের তত্ত্বাবধানে সেন্ট প্যাট্রিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।

এবং অসুস্থ অসহায় তিন জন ব্যক্তিকে চিকিৎসার জন্য ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা মানবিক সহায়তা প্রদান করা হয়।

প্রায় সাড়ে ৪০০ জন বিনামূল্যে এই চিকিৎসা সেবা গ্রহণ করেন। এতে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান, জোনের উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

You may have missed