রাঙামাটিতে বিজিবি’র পৃথক অভিযানে ৬ লক্ষাধিক টাকার সেগুন কাঠ জব্দ - Southeast Asia Journal

রাঙামাটিতে বিজিবি’র পৃথক অভিযানে ৬ লক্ষাধিক টাকার সেগুন কাঠ জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির লংগদু উপজেলায় রাজনগর (৩৭ বিজিবি) জোনের দুটি বিশেষ অভিযানে ৬ লক্ষাধিক টাকার সেগুন (গোল) কাঠ জব্দ করা হয়েছে।

গত (৮মে) সোমবার রাজনগর (৩৭ বিজিবি) জোনের জোন কমান্ডার লে: কর্নেল শাহ্ মো: শাকিল আলম (এসপিপি) এর দিকনির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান এর নেতৃত্বে জোন এবং পাবলাখালী পুলিশ ফাঁড়ীর সহকারী পরিদর্শক মো: আবু হোসাইন খানের সাথে পুলিশ সদস্যের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে লংগদু-বাঘাইছড়ি উপজেলার সীমান্ত চরুয়াখালী ও সর্বাতলী এলাকায় অভিযান চালানো হয়।

এসময়, চরুয়াখালী কমিউনিটি ক্লিনিক নামক স্থান থেকে ২১৮ ঘনফুট এবং পরবর্তীতে সর্বাতলী তালুকদারপাড়া নামক স্থানে আরো ১১২ ঘনফুট সেগুন (গোল )কাঠ জব্দ করা হয়। চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে কাঠগুলো রেখে দ্রুত পালিয়ে যায়।

বিজিবির বিশেষ অভিযানে দুই জায়গা থেকে সর্বমোট ৩৩০ সিএফটি সেগুন (গোল) কাঠ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ ৬০ হাজার টাকা। জব্দকৃত সেগুন কাঠ পাবলাখালি বনবিভাগে হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে রয়েছে।

You may have missed