খাগড়াছড়ির দীঘিনালায় এক প্রতিবন্ধীকে সেনাবাহিনীর অর্থ সহায়তা প্রদান - Southeast Asia Journal

খাগড়াছড়ির দীঘিনালায় এক প্রতিবন্ধীকে সেনাবাহিনীর অর্থ সহায়তা প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির দীঘিনালায় দুস্থ ও অসহায় প্রতিবন্ধী এক ব্যক্তির মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১১মে) সকালে দি বেবী টাইগার্স দীঘিনালা সেনা জোন সদরে এ সহায়তা তুলে দেন সেনা জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুমন পারভেজ এর পক্ষে জোন অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন এম এ মোমেন শিহাব।

সহায়তা পেয়ে বেতছড়ি এলাকার বাসিন্দা নূর মোহাম্মদ বলেন, ‘আমি প্রতিবন্ধি মানুষ আমার দুইপা নেই। সেনাবাহিনী আমাকে নগদ অর্থ সহায়তা দেওয়ায় বসতবাড়ি তৈরি করতে পাড়বো। বর্ষার মাসে পরিবার নিয়ে ঘরে মাথাগোজার ঠাঁই হবে।’

বিতরণকালে দীঘিনালা সেনা জোনের অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন এম এ মোমেন শিহাব বলেন, ‘দীঘিনালা সেনা জোন সবসময় মানুষের সহযোগিতায় কাজ করে যাচ্ছে। আগামী দিনেও মানুষের সহযোগিতায় সেনাবাহিনীর এই উদ্যোগ অব্যাহত থাকবে।’

এসময় দীঘিনালা সেনা জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।