রাঙামাটিতে প্রয়াত সেনা সদস্যের সন্তানের পাশে লেকাস কর্তৃপক্ষ - Southeast Asia Journal

রাঙামাটিতে প্রয়াত সেনা সদস্যের সন্তানের পাশে লেকাস কর্তৃপক্ষ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির প্রয়াত সেনা সদস্যের সন্তানের প্রাতিষ্ঠানিক ব্যয়ভার গ্রহণ করেছে লেকাস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১১ মে) অনুষ্ঠিত প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ সভায় প্রয়াত সেনা সদস্য নন্দ বিকাশ চাকমা-এর সহধর্মিনী মিসেস জুলি চাকমা-এর হাতে এই সংক্রান্ত একটি অঙ্গীকার পত্র তুলে দেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ও লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, রাঙামাটি-এর পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন।

জানা যায়, গত ৩০ মার্চ ২০২৩ তারিখে দায়িত্বরত অবস্থায় শারীরিক অসুস্থজনিত কারণে সেনা সদস্য নন্দ বিকাশ চাকমা আকস্মিক মৃত্যুবরণ করেন। নন্দ বিকাশ চাকমা-এর অকাল প্রয়াণে সহমর্মিতা ও সহযোগি তার নির্দশন স্বরূপ জুন ২০২৩ খ্রিস্টাব্দ হতে এই প্রতিষ্ঠানে সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত তুষার চাকমা-এর স্কুল জীবনে পড়া শুনার যাবতীয় প্রাতিষ্ঠানিক ব্যয়ভার লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ-এর পরিচালনা পর্ষদ বহন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ।

এ সময় লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সহ-সভাপতি লে: কর্নেল বিএম আশিকুর রহমান, সমন্বয়কারী ব্রিগেড মেজর মো : শফিকুল ইসলাম, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মীর সোহান ও পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।