খাগড়াছড়ির মা‌টিরাঙ্গায় শান্তিবাহিনী কর্তৃক গনহত্যার বিচারের দাবি‌তে মানববন্ধন - Southeast Asia Journal

খাগড়াছড়ির মা‌টিরাঙ্গায় শান্তিবাহিনী কর্তৃক গনহত্যার বিচারের দাবি‌তে মানববন্ধন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

১৯৮১ সালের ১৯ সে‌প্টেম্বর খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শান্তিবাহিনী কর্তৃক বাঙ্গালি গনহত্যার বিচারের দাবি‌তে মানববন্ধন ক‌রেছে পার্বত্য চট্টগ্রাম নাগ‌রিক প‌রিষদ।

মঙ্গলবার (১৯ সে‌প্টেম্বর) বিকা‌লে মা‌টিরাঙ্গা মু‌ক্তি‌যোদ্ধা চত্ব‌রে পার্বত্য চট্টগ্রাম ছাত্র প‌রিষ‌দের মা‌টিরাঙ্গা উপ‌জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপ‌তি র‌বিউল হো‌সে‌নের সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি ছি‌লেন পার্বত্য চট্টগ্রাম নাগ‌রিক পরিষদ চেয়ারম্যান ম‌জিবুর রহমান।

বি‌শেষ অ‌তি‌থি সংগঠ‌নের কেন্দ্রীয় মহাস‌চিব আলমগীর ক‌বির, সাংগঠ‌নিক সম্পাদক আ‌নিছুজ্জামান ডা‌লিম, নানিয়ারচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক প্রমুখ বক্তব্য রা‌খেন।

বক্তারা ব‌লেন, গনহত্যার ৪৩ বছরেও অপরা‌ধীদের বিচার হয়নি। ১৯৮১ সালে ১৯ সে‌প্টেম্বর রাতের অন্ধকা‌রে উপ‌জেলার দুর্গম তাইন্দং আছালং, তবলছড়ি, গৌরাঙ্গপাড়া, দেওয়ান বাজার এলাকায় হত্যাযজ্ঞ চালায় সন্তু লারমার নেতৃত্বাধীন তৎকা‌লিন শান্তিবাহিনী। সে দিন শান্তিবাহিনীর হাতে ১৮ জন বি‌ডিআর সদস্যসহ (‌বিজি‌বি) ভয়ানক গণহত্যার শিকার হয় মা‌টিরাঙ্গা উপ‌জেলার ঘুমন্তরা নিরস্ত্র-নিরীহ বাঙ্গালীরা। শুধু মাটিরাঙ্গার তাইন্দং নয় সেদিন শান্তিবাহিনীর বর্বর হামলায় গোটা পার্বত্য চট্টগ্রামে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়। অনতি‌বিল‌ম্বে অপরা‌ধি‌দের বিচা‌রের আওতায় এ‌নে দৃষ্টান্ত মুলক শা‌স্তির দা‌বি ক‌রেন বক্তারা।

এ সময় মহিলা পরিষদের কেন্দ্রীয় সভাপতি সালমা আহাম্মের মৌ, নাগরিক পরিষদের সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, অর্থ বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা আহবায়ক কমিটির সদস্য ইন্জিনিয়ার লোকমান হোসেন, জেলা সদস্য সচিব এস এম মাসুম রানা, জেলা আহবায়ক কমিটির সদস্য মোক্তাদিরসহ অনেকে উপস্থিত ছিলেন।

You may have missed