চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ - Southeast Asia Journal

চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে ৪০০ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দফতর ৯৩ সাঁজোয়া ব্রিগেডের ব্যবস্থাপনায়, ১১ পদাতিক ডিভিশন এবং বগুড়া এরিয়ার সৌজন্যে ও ৯ বীর (মেকানাইজড) এর আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কারবালা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে এ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসব কম্বল বিতরণ করেন ৯৩ সাঁজোয়া ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনালের মো. মহসিন রেজা।

এ সময় উপস্থিত ছিলেন, ৯ বীর (মেকানাইজড) এর অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান, মেজর মো. রাগীব আসেফ, লে. সৈয়দ রিজওয়ান আহমেদ অনিমসহ অন্যান্যরা।